করোনার নতুন স্ট্রেন ধরা পড়েছ কলকাতায়, ইংরাজী বর্ষবরনে কড়া সতর্কতা - The News Lion

করোনার নতুন স্ট্রেন ধরা পড়েছ কলকাতায়, ইংরাজী বর্ষবরনে কড়া সতর্কতা




দি নিউজ লায়ন ;   করোনার নতুন স্ট্রেন ধরা পড়েছে শহর কলকাতায়। কলকাতা মেডিক্যাল কলেজের এক স্বাস্থ্যকর্তার ছেলের শরীরে ধরা পড়েছে করোনার নয়া স্ট্রেন। গত ২০ ডিসেম্বর ব্রিটেন থেকে কলকাতায় ফিরেছিলেন তিনি। বিমানবন্দরে তাঁর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজেটিভ ধরা পড়ে। যদিও তার দেহে কোনও উপসর্গ ছিলো না বলে খবর। তাকে বিমানবন্দর থেকে কলকাতা মেডিক্যাল কলেজের আইসোলেশন বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত ভর্তি রয়েছেন তিনি।


তার দেহে করোনার ভয়ঙ্কর নতুন এই স্ট্রেন ধরা পড়ায় কলকাতা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ওই ব্যাক্তির সঙ্গে একই বিমানে আসা ২২২ জনকে চিহ্নিত করে তাদের পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যভবন। তাদের রিপোর্ট পজেটিভ এলে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।   এদিকে করোনার আবহে দাঁড়িয়ে এবার ইংরাজি বর্ষবরনের উতসবে রাশ টেনেছে কলকাতা হাইকোর্ট। 


এবার ইংরাজী বর্ষবরনের রাতে শহর কলকাতা সহ পশ্চিমবঙ্গ রাজ্যের কোথাও যাতে মাত্রাতিরিক্ত ভীড় না হয় তা সুনিশ্চিত করতে রাজ্যটির মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশিকায় বলা হয়েছে, চেকপোষ্ট বসিয়ে চালাতে হবে নজরদারি। শহর কলকাতার পার্কষ্ট্রিট সহ বিভিন্ন জায়গায় বর্ষবরনের রাতে যাতে ভীড় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।  সবাইকে মাস্ক এবং স্যানিটাইজার ব্যাবহার করতে হবে। 


অন্যদিকে, ভারতে করোনার নয়া স্ট্রেনের সংক্রমণ রুখতে সমস্ত রাজ্য সরকারকে নির্দেশিকা পাঠালো ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তৈরি করে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। ইতিমধ্যে ইংল্যান্ডে ছড়িয়েছে করোনার নয়া স্ট্রেন। সংক্রমণ রুখতে আপাতত আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ব্রিটেনের সঙ্গে সমস্ত বিমান যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। 


তবে ইতিমধ্যে যারা ইংল্যান্ড থেকে ভারতে ফিরেছেন তাদের উপর নজরদারি চালানোর জন্য ভারতের প্রতিটি রাজ্যকে কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সেক্ষেত্রে বলা হয়েছে, ইংল্যান্ড থেকে গত একমাস আগে যারা ভারতে ফিরেছেন তাদের করোনা রিপোর্ট নেগেটভ এলেও তাদের পাঠিয়ে দিতে হবে আইসোলেশনে।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.